শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘নাকফুল’ নিয়ে ব্যস্ত পূজা চেরি

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ত করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি।

পূজা বলেন, নাকফুল একজন নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না।

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এই নামেই সিনেমাটি তৈরি করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

বাঙালী নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এতে তার সঙ্গী হয়েছেন আদর আজাদ।

সিনেমাটির নির্মাতা অলক হাসান বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মানে নতুনত্ব থাকছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’

এই বিভাগের সব খবর

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়।...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

সর্বশেষ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...