বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছয়দিনেও মেলেনি নালায় ডুবে যাওয়া ব্যবসায়ীর খোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর মুরাদপুরে নালার পানিতে তলিয়ে যাওয়া ব্যবসায়ীর সন্ধান মেলেনি ছয়দিনেও। দিনভর চশমা খালের কয়েক কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালিয়ে ৬ষ্ঠ দিন পার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে আজ সোমবাও নিখোঁজের হদিস না পাওয়ায় সন্ধ্যা ৬ টার দিকে ষষ্ঠ দিনের মতো অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

এদিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত মঙ্গলবারও এ তল্লাশি অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস। আজ ৬টায় তল্লাশি অভিযান শেষ করে এ তথ্য জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্বাস উদ্দিন।
তিনি বলেন, ‘সকাল থেকে ৬ষ্ঠ দিনের মতো আমাদের তল্লাশি অভিযান শুরু হয়। তবে আজকেও নিখোঁজ ব্যবসায়ীর কোন সন্ধান মেলেনি। সকাল থেকে ৬জন ফায়ার সার্ভিসের সদস্যসহ এলাকার তিনজন মানুষ নিয়ে তল্লাশি চালিয়েছি। মুরাদপুর থেকে শমসের পাড়া ডেন্টাল কলেজ পর্যন্ত আমাদের এ তল্লাশি অভিযান চলে। নিখোঁজের লাশ কোন কারনে ময়লার আটকে বা লুকিয়ে আছে কিনা তা দেখছি। এমনকি নালায় নেমে আমরা তল্লাশি করে যাচ্ছি। ‘
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, ‘তল্লাশি অভিযান নিয়ে আমাদের নিজস্ব কোন সিদ্ধান্ত নেই। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে আদেশ আছে আমাদের কাছে। যতক্ষণ না নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া যাবে না এ তল্লাশি অভিযান চলমান থাকবে। মঙ্গলবার সকাল থেকে আমাদের উদ্ধারকারী টিম তল্লাশি অভিযানে যাবে।’

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...