মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দুই বন্দীর বিনিময়ে ৭ মার্কিনিকে মুক্তি দিয়েছে ভেনিজুয়েলা

- Advertisement -
Single page 1st Paragraph

ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুই আত্মীয়ের বিনিময়ে কারাগারে থাকা ৭ মার্কিনিকে মুক্তি দিয়েছে।

দুই দেশই এই বন্দি বিনিময়ের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ভেনিজুয়েলা থেকে ছাড়া পাওয়া ৭ মার্কিনির মধ্যে তেল কোম্পানির ৫ নির্বাহী আছেন।

আর ভেনিজুয়েলা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে ‘অন্যায়ভাবে আটক’ ২ নাগরিক মুক্তি পেয়েছেন এবং মানবিক কারণে কারাকাস ৭ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে।

ছাড়া পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি সিটগোর নির্বাহীরা ছাড়াও আছেন সাবেক মার্কিন মেরিন সেনা ম্যাথিউ হিথ ও মার্কিন নাগরিক ওসমান খান।

তেল কোম্পানির নির্বাহীরা হলেন- টোমিউ ভাডেল, হোসে লুইস জামব্রানো, আলিরিও জামব্রানো, জর্জ টোলেডো ও হোসে পেরেইরা।

কারাকাসে একটি বৈঠকে ডেকে পাঠানোর পর সন্ত্রাসবাদের অভিযোগ এনে ৫ বছর আগে জেলে পাঠানো হয়েছিল তাদের।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অন্যায়ভাবে আটক’ থাকা এ মার্কিনিরা দ্রুতই তাদের আত্মীয়দের সঙ্গে একত্রিত হতে পারবেন।

এ ৭ জনের বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ভেনিজুয়েলার ফার্স্ট লেডি স্ত্রী সিলিয়া ফ্লোরেসের দুই আত্মীয় ফ্রাঙ্কু ফ্লোরেস ও এফ্রেইন আন্তোনিও কাম্পো ফ্লোরেসকে ছেড়ে দিতে রাজি হন।

২০১৫ সালে হাইতিতে এ দুজনকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়, পরে তারা মাদক মামলায় দোষী সাব্যস্ত হন।

তৃতীয় একটি দেশের বিমানবন্দরে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতে চেষ্টা করে এলেও ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ওয়াশিংটনকে এখন কারাকাসের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

ইউডি

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...