রবিবার, ২৮ জুন ২০২৬

৫ নভেম্বর উপনির্বাচন

দুই ছেলেসহ সাজেদা চৌধুরীর আসনে মনোনয়ন চাইলেন ১৪ জন

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনটি শূন্যহয়ে পড়ে।আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন হবে এ আসনে। উপ নির্বাচনে আওয়ামী লীগে দলীয় মনোনয়ন চেয়েছেন তার দুই ছেলেসহ ১৪ জন।

গত ২৯ সেপ্টেম্বর থেকে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

গেল ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৫ নভেম্বর।

গত ১১ সেপ্টেম্বর ওই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকে ওই আসনে আসনে কে হবেন নৌকার মাঝি, তা নিয়ে নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যে অনেক নেতাকে গণসংযোগ করতে দেখা গেছে।

দলীয় মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছেন তাদের মধ্যে উল্লেখিত ও আলোচিত জায়গায় রয়েছেন প্রয়াত সাজেদা চৌধুরী দুই ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু।

ওই আসনে অন্য যারা দলীয় মনোনয়ন চেয়েছেন তাদের মধ্যে আছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান জুয়েল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেজর (অব.) আতমা হালিম, সাব্বির হোসেন, নগরকান্দার চর যশোহরদী ইউনিয়নের আবু ইউসুফ মিয়া, জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, নগরকান্দার শশা গ্রামের বাসিন্দা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার কমোডোর (অব.) কাজী দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক লায়েকুজ্জামান ও নগরকান্দা সদরের চৌমুখা মহল্লার বাসিন্দা কালাচাঁদ চক্রবর্তী।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ১৪ জন নেতার আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...