শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সোহানা সাবার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

অনুমতি না নিয়ে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক অনুষ্ঠানের কনটেন্ট ব্যবহার করার অভিযোগে রবি অজিয়াটা লিমিটেডসহ দুটি কোম্পানির বিরুদ্ধে করা ক্ষতিপূরণের মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। আদেশে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে দুটি কোম্পানিকে আইনি নোটিশ দেন অভিনেত্রী সোহানা সাবা। নোটিশে ওই অনুষ্ঠানের কনটেন্ট ব্যবহার বন্ধ এবং দুই কোম্পানির কাছে ৭২ ঘণ্টার মধ্যে কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। গত ২৫ সেপ্টেম্বর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুল কামাল।রবি অজিয়াটাসহ তাদের ১২ কর্মকর্তা এবং M/S Einstech Studios বরাবরে এ নোটিশ দেওয়া হয়।

পরে এক বার্তায় সোহানা সাবা জানান, গত চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রিটি টকসহ নির্মাণ করেন। যা M/S Einstech Studios এবং রবি অজিয়াটা লিমিটেডসহ অনেক ডিজিটাল প্লাটফর্মে অনুমতি ছাড়া প্রচার করছে। অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। কিন্তু এটি তার কপিরাইট করা। এ দুটি কোম্পানি কোনো ধরনের সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে, যা আইন অনুযায়ী কপিরাইট আইনের লঙ্ঘন।

অভিনেত্রী জানান, গত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও সামিল। উক্ত কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তারা আমার পরিশ্রমের অবমূল্যায়ন করেছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...