রাঙ্গুনিয়ার শান্তি নিকেতন এলাকায় সড়কের উপর পাকা বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। নির্মাণাধীন বাড়ির ব্যবহৃত পানি সড়কের উপর জমে থাকায় এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন মিয়াজীপাড়া আমীন একাডেমী সড়ক দখল করে বাড়ি নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঙ্গুনিয়া শাখার সভাপতি মাওলানা জহুরুল আনোয়ার বলেন, জনগনের চলাচলের রাস্তা দখলে নিয়ে প্রবাসী মো. বাদশাহ আলম ও ফজলুল কবির ফজু পাকা ইমারত নির্মাণ করছেন। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মানবাধিকারের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, সামাজিক বাধা উপেক্ষা ও ইউনিয়ন পরিষদের বিধি অমান্য করে গৃহ নির্মাণ করা হয়। মিয়াজীপাড়া সমাজ উন্নয়ন পরিষদের সহকারী সর্দার এজাহার সিকদার, মসজিদ উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দীন শামু বাঁধা ও ইউপি মেম্বার নূরুল আবছার কালু শাহর নির্দেশ অমান্য করে প্রভাবশালীরা বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরুল্লাহকে বিষয়টি এলাকাবাসী অবহিত করলে স্থানীয় ইউপি সদস্য কালুশাহ্ তাদেরকে সার্ভেয়ার দ্বারা ভূমি পরিমাপ করে রাস্তার জায়গার উপর ঘরের নলকূপ ও ছাদের পানি নিষ্কাশনের জন্য নালার জায়গা রাখার নির্দেশ দেন। এরপরও ব্যবহৃত পানি নিষ্কাশনের নালার জায়গা না রেখে অপরিকল্পিত ভাবে নির্মাণকাজ অব্যাহত রাখায় রাস্তাটি পানিতে ডুবে যায়। এতে সড়কের মূল্যবান গাছ মরে যাচ্ছে এবং মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জানা যায়, ১৯৯৫ সালে সরকারী ভাবে আমীন একাডেমী সড়কটি ব্রিক সলিন করা হয়। ২০১৭-১৮ সালে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দে পুনরায় ব্রিক সলিন করা হয়। চলতি অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদের আওতায় সড়কের ড্রেনেজ ব্যবস্থাসহ আরসিসি বরাদ্দ তালিকাভুক্ত হয়। বৃহত্তর জনগোষ্ঠির চলাচলের সড়কটি দ্রুত উদ্ধার করার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।
ইমা

