সোমবার, ২৯ জুন ২০২৬

শোক সভা পরিষদের আহ্বায়ক শামীম,সচিব সবুজ 

আওয়ামী লীগ নেতা ও সমাজহিতৈষী গোলাম কাদের চৌধুরীর নাগরিক শোক সভা আগামী ১৩ অক্টোবর

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান পৌর মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, গোলাম কাদের চৌধুরীসহ তাঁর সমসাময়িক সামাজিক ব্যক্তিরা জনসেবাকে শিল্পে পরিণত করেছিলেন। তাঁদের ধ্যান-জ্ঞান ছিলো মানুষের কল্যাণে কাজ করা, প্রতিনিয়ত মানুষের উপকার করা। সাধারণ জনগণকে ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে মূলত তাঁরা দেশের উন্নতি সাধনে আমৃত্যু কাজ করে গেছেন। এমন সব মৃত্যুঞ্জয়ী সমাজসেবী বীরদের সামাজিক মূল্যায়ন করে যথাযথ সম্মান প্রদর্শনের চর্চা অব্যাহত রাখতে হবে। তবেই সমাজে গুণীজন জন্মাবে।
রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজহিতৈষী আলহাজ্ব গোলাম কাদের চৌধুরীর নাগরিক শোক সভা কমিটি গঠনকল্পে আয়োজিত প্রস্তুতি সভায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা অধ্যাপক মোহাম্মদ খালেদের সুযোগ্য সন্তান সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহিরের সভাপতিত্বে ও মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হকের সুযোগ্য সন্তান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় শনিবার( ১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শহরের স্থানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দৈনিক সত্যবাণীর চীফ রিপোর্টার সাংবাদিক খোরশেদুল আলম শামীম, দেশ টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক নেতা সৈয়দ আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, রিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির পেয়ারু ও মরহুমের সন্তান রিডার্স স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক খোরশেদুল আলম শামীমকে আহ্বায়ক ও সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আলহাজ্ব গোলাম কাদের চৌধুরী নাগরিক শোক সভা পরিষদ গঠন করা হয়। পরিষদের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান মিলনায়তনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...