সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোস্তফার ওয়ার্কশপ যেন নীড়হারা পাখিদের ঠিকানা

- Advertisement -
Single page 1st Paragraph

বৃষ্টির সময় বাতাসের ঝাপটায় বাসা থেকে রাস্তায় পড়ে গিয়েছিল একটি পানকৌড়ি ও বকের দুটি ছানা। সেই বাবা মা হারানো ছানাদের উদ্ধার করে পরম যত্নে বড় করে তুলছেন বরগুনা জেলার তালতলী উপজেলার মোস্তফা ওয়ার্কশপের মেকানিক গোলাম মোস্তফা।

এখন দিব্যি উন্মুক্ত অবস্থায় তার ওয়ার্কশপে বক ও পানকৌড়ির ছানারা বেড়ে উঠছে। বনানীর নির্জন বাসার নিরবতা ভুলে যাওয়া পাখির ছানারা এখন বড় হচ্ছে ওয়ার্কশপে হাতুড়ি পেটার বিকট শব্দ ও চোখ ঝলসানো ঝালাইয়ের আলোকচ্ছটার মধ্যে। তবুও এই ভিন্ন পরিবেশ তাদের কাছে যেন স্বর্গ। কারণ তারা এখানে খুঁজে পেয়েছে হারানো অভিভাবকত্বের ঠিকানা। শুধু এই তিনটি ছানাই নয়। নীড় হারা পাখির ছানাদের কুড়িয়ে এনে লালন পালন করে বড় করাই যেন মেকানিক মোস্তফার মানবিক নেশা।

মোস্তফার ওয়ার্কশপ ঘুরে দেখা যায়, বর্তমানে তার ওয়ার্কশপে রেড়ে উঠছে একটি পানকৌড়ি ও দুটি বকের বাচ্চা। পাখিগুলো সব সময় মুক্ত অবস্থায় থাকে। তার দোকান ও আশপাশের এলাকায় ঘুরে ফিরে কাটে পাখিদের দিন। তবে এলাকার কেউ যাতে পাখিদের কোনো ক্ষতি করতে না পারে তাই পাখিদের গায়ে লাল রং লাগিয়ে দিয়েছেন তিনি। যাতে পাখি দেখেই সবাই বুঝতে পারেন, এই পাখি মোস্তফার ওয়ার্কশপে বেড়ে ওঠা পাখি।

ওয়ার্কশপ মেকানিক গোলাম মোস্তফা বলেন, ওয়ার্কসপের কাজের পাশাপাশি মাঝে মধ্যে তালতলীর নদী ও সমুদ্র উপকূলের জঙ্গলের মধ্যে ছোট খালগুলোতে মাছ ধরি আমি। ঝড়ো বাতাস বৃষ্টিতে অনেক সময় গাছে থাকা পাখির বাসাগুলো ক্ষতিগ্রস্ত হয়। বাতাসের তোড়ে বাসা থেকে বাচ্চা নিচে পড়ে যায়।

তখন মা পাখি বাচ্চাগুলোকে আর বাসায় নিতে পারে না। এমন বাচ্চাগুলো কুড়িয়ে পেলে আমি নিয়ে আসি। আমার ওয়ার্কশপের পেছনে নির্মাণ করা বাসায় স্থান হয় সেই পাখির বাচ্চাগুলোর। পাখিদের খাবার জোগাতে ওয়ার্কশপের কাজের ফাঁকে খাল থেকে মাছ ধরে আনি।

তিনি আরও বলেন, এর আগে আমি কয়েকটি পাখির বাচ্চা বড় করে ছেড়ে দিয়েছি। তারা নতুনভাবে জীবন শুরু করেছে। এবারের বকের বাচ্চাগুলোও উড়তে শিখলে তাদের বনে ছেড়ে দেই। কিন্তু তারা উড়ে না গিয়ে আবার ওয়ার্কশপে ফিরে আসে। এখন সবসময় এখানেই ছাড়া অবস্থায় ঘুরে বেড়ায়।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম, মোস্তাফিজ ও রুবেল বলেন, তালতলী বাজারে কোনো কাজে আসলে মাঝে মধ্যেই চোখ পড়ে মোস্তফার পাখিগুলোর দিকে। দেখা যায় মোস্তফা বকের বাচ্চা বা পানকৌড়ির বাচ্চাদের খাওয়াচ্ছেন। বাচ্চাগুলো যদি মোস্তফার চোখে না পড়তো তাহলে হয়তো জঙ্গলেই মারা যেত অথবা অন্য পশুর শিকারে পরিণত হতো। এমন পাখিপ্রেমের কারণে মোস্তফার জন্য শুভ কামনা।

এ বিষয়ে তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা এ সম্পর্কে খোজঁখবর নিয়ে দেখছি। বন্যপ্রাণী রক্ষায় তালতলীতে আমাদের কিছু স্বেচ্ছাসেবক রয়েছে। মোস্তফা সেই স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...