মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার পর মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি’র খবরে বলা হয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান, রুশ আর্থিক অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট তিন নেতা ও দেশটির আইনসভার ২৭৮ সদস্যকে লক্ষ‌্য করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বৈঠকও হয়। তবে কোন বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ‌্য, শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

অবশ্য কিয়েভ রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছে। কিয়েভ জানিয়েছে, চার অঞ্চলকে সংযুক্ত করার রাশিয়ার সিদ্ধান্ত আলোচনার সম্ভাবনাকে ধ্বংস করেছে।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...