শুক্রবার, ১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ নয়- র‌্যাব নতুন ডিজি

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাবের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের জন্য বড় কোন চ্যালেঞ্জ নয় বলে উল্লেখ করেছেন
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

শনিবার (১ অক্টোবর) সকালে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি ।

র‌্যাবের নতুন মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা এরইমধ্যে তার জবাব দিয়েছি। জবাব দেয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি। এটা সরকার বা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ বলে আমি মনে করি না।

খুরশীদ হোসেন বলেন, র‌্যাব নির্দিষ্ট কিছু আইনের অধীনে পরিচালিত হয়। র‌্যাব তার নিজস্ব নিয়মে চলে। তাই বাইরের কোনও দেশের কথায় র‍্যাবের সংস্কারের প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। তবে, দেখতে হবে সেটা ব্যক্তি স্বার্থে নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশে শান্তি-শৃক্সখলা ও নিরাপত্তা বজায় রাখতে এটি একটি বিশেষ সংস্থা। এটি সরকারের আইন দ্বারা চলে। সেই আইনেই র‍্যাবের কর্মকাণ্ড পরিচালিত হবে।

তিনি বলেন, আইনের বাইরে কোনো কাজ করে না। তাই সংস্কারের প্রশ্নই ওঠে না। বাইরের কারো কথায় সংস্কারের প্রশ্নই ওঠে না।

ইউডি

এই বিভাগের সব খবর

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক,...

সর্বশেষ

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ...

চট্টগ্রামে নগরীর ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে স্থানীয়...

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু...

জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রকে আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিক মেয়রকে আহবায়ক করে...