শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শুটিং দিয়েই প্রকাশ্যে শাকিব-বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

নানা আলোচনা গুঞ্জনের পর অবশেষে আত্মপ্রকাশ ঘটল ঢালিউড নায়ক শাকিব খান ও তার স্ত্রী নায়িকা বুবলীর সম্পর্ক। একসঙ্গে ঢাকাই ছবির একটি গানে অংশগ্রহণের মধ্য দিয়ে দুই তারকা জনসমক্ষে এলেন।

শনিবার (১ অক্টোবর) সকাল থেকে এই দুই তারকা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কঠোর নিরাপত্তায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার পূর্ব নির্ধারিত গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।

ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে সন্তানের ছবি প্রকাশের একদিন পর একসঙ্গে শুটিং করছেন দুজনে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে গণমাধ্যমকর্মীরা শাকিব বুবলির কাছে সন্তান জন্ম, বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে জানতে হন্যে হয়ে খুঁজলেও তাদের টিকিটি পাওয়া যায়নি। সন্তানের ছবি প্রকাশ্যে আনলেও দুজনের কেউই প্রকাশ্যে আসেননি, কথাও বলেননি। তবে আজ থেকে শুটিং করছেন বলে জানিয়েছেন লিডার আমিই বাংলাদেশ সিনেমার পরিচালক তপু খান।

তপু খান বলেন, ‘এটা আমাদের পূর্ব নির্ধারিত শুটিং। তাই দুজনই ঠিক সময়ে এসেছেন। কাজও শুরু করেছি। সবকিছু ঠিকমতোই এগিয়ে যাবে বলে আশা করছি।’

তিনি জানান, গানটির মাধ্যমে ছবিটির শুটিং শেষ হবে। তারপরই ছবিটির মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে বাচ্চা জন্ম দেয়ার জন্য আড়ালে চলে যান বুবলি। আমেরিকায় তিনি পুত্র সন্তানের জন্ম দেন। নাম রাখেন শেহজাদ খান বীর। আড়াল ভেঙে ফিরে এসে শাকিবের সঙ্গে এই ছবিতে কাজ শুরু করেন।

তবে প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা গেল, বুবলী মা হয়েছেন, তাও ২০২০ সালের ২১ মার্চ। শুক্রবার তাঁরা দুজন সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে বিয়য়টি সামনে আনেন।

ইউডি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...