কর্ণফুলী নদীর সদরঘাটে সাম্পানে ওঠতে গিয়ে পা পিছলে পড়ে নদীতে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার (৬২)র মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাট নৌ-থানার পুলিশ কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, সকালে শাহ আমানত সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।
দীর্ঘদিন পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় বসবাসরত ওই ব্যবসায়ী ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইছানগর বাড়িতে ফেরার পথে সদরঘাটে সাম্পানে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হন মো. বাহারুল আলম বাহার।
ইউডি

