আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় বেশ জমে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( আংশিক ) নিয়ে গঠিত চট্টগ্রাম ২ থেকে জেলা পরিষদ সদস্য পদে দুইজন এবং সংরক্ষিত আসনে (নারী) লড়ছেন এক একজন। তবে সংরক্ষিত আসনের মীরসরাই, সন্দ্বীপ এবং সীতাকুণ্ডে প্রতিদন্ধীতা করছেন ৪জন।
এদিকে প্রতীক পাওয়ার পর থেকে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সদস্য পদে আ ম ম দিলসাদ (অটোরিকশা), শওকতুল আলম চৌধুরী (হাতী) এবং সংরক্ষিত আসনে নারী প্রার্থী ইসমত আরা সুলতানা সুরাইয়া বাকের (সীতাকুণ্ড, মিরসরাই সন্দ্বীপ, সিটি কর্পোরেশন আংশিক) (দোয়াত-কলম)। তারা প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ও দোয়া চাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
এর আগে ৫ বছর দায়িত্ব পালন করা জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ বলেন, সেবার ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। গত পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্বে থেকে আমার সাধ্য মতো বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করেছি এবং আগামীতেও কাজ করতে চাই। তাই সকল ভোটারদের কাছে আবারও ভোট প্রার্থনা করে মানুষের সেবা করার সুযোগ চাই।
ইমা

