চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মীয় দরিদ্র ও অসহায় পূজার্থীদের মধ্যে বিতরণের লক্ষ্যে শাড়ী হস্তান্তর করা হয় শনিবার(১অক্টোবর) সকাল ১০টায় জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বিভিন্ন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের নিকট এ শাড়ি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
শাড়ি হস্তান্তরকালে এম এ সালাম বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশে হিন্দু-মুসলিম সুখ-দুঃখ ভাগাভাগি করে আপনজনের মত বসবাস করে এসেছে। যেকোন প্রতিকূলতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। যেকোন ধর্মীয় উৎসবের আনন্দ সহোদরের মত ভাগাভাগি করেছে। ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার সবসময়ই এ সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে আরও বেগবান করায় সচেষ্ট। ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ধর্মীয় সংখ্যালঘুরা নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আচার অনুষ্ঠান পালন করতে পারে। কিন্তু একটি মহল এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা যেকোনভাবে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। তাই এবারের শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্ন এবং উৎসবমুখর হয় সে উদ্দেশ্যে সরকার সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পাশাপাশি এলাকার সর্বসাধারণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।
দরিদ্র ও অসহায় পূজার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রশাসক এম এ সালামের নিকট হতে এ সময় শাড়ি গ্রহণ করেন দক্ষিণ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, হাটহাজারীর ফটিকা সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি নয়ন চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপ্পু সেন, হাটহাজারী পৌরসভা শ্রী শ্রী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উদয় কুমার সেন, ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় ঘোষ ও সাধারণ সম্পাদক নয়ন পালিত, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সহ-সভাপতি নুপুর কান্তি দেব, হাটহাজারী পৌরসভা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যাণ পাল সহ পূজা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
ইমা

