শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুইমাস ধরে নিখোঁজ সীতাকুণ্ড যুবদল নেতা খোকন, অনাহারে দিন কাটাচ্ছে পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

দুই মাসেও খোঁজ মেলেনী সীতাকুণ্ড উপজেলা ওয়ার্ড যুবদল সভাপতি নুরুজ্জামান খোকন (৪৫) এর।

গত ২৬শে জুলাই সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার উত্তর এয়াকুব নগর ১নং ওয়ার্ড এলাকা থেকে নিখোঁজ হয় যুবদল নেতা নুরুজ্জামান। নিখোঁজের পর তার স্ত্রী পারভীন আক্তার সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেন। নিখোঁজ নুরুজ্জামান খোকন পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকার মোকাররম আলী মিস্ত্রি বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছেন। তাকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা স্ত্রী পারভীন আকতার বলেন, সীতাকুণ্ড থানায় অভিযোগ করার পর দুই মাস পার হলেও এখনো স্বামীর খোঁজ পাইনি। স্বামী নিখোঁজের পর থেকে আমি চার ছেলেমেয়ে নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছি। তাকে ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নিখোঁজ যুবদল নেতাকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছি।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...