শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে হয়ে গেল সামাজিক সম্প্রীতি সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে অসাম্প্রদায়িক ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে এগিয়ে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে সকল ধর্মের মানুষ ও সুধীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন,ইসলাম ধর্ম শিখিয়েছেন অপর ধর্মের প্রতি সম্মান দিতে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।
এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা এবং যারা সম্প্রীতি আঘাত করবে সেসব দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সুচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া,
মেধসমুনি আশ্রমের মহারাজ বুলবুল আনন্দ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম,গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, কৃষি অফিসার আতিক উল্লাহ, চেয়ারম্যান বেলাল হোসেন, এস,এম জসিম, আবদুল মান্নান মোনাফ,উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা ইলিয়াছ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না প্রমূখ।

ইমা

 

সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...