রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিমানের ইঞ্জিনে পাখি, শাহ আমানতে এলেন দুবাইয়ের ৪ প্রকৌশলী

- Advertisement -
Single page 1st Paragraph

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করা হয়। বিমানের ইঞ্জিনে আটকে যাওয়া পাখি বের করার চেষ্টা করছেন প্রকৌশলীরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়া ফ্লাই দুবাই এয়ারওয়েজের ত্রুটি সারানোর জন্য আজ সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে চট্টগ্রামে এসেছেন একটি প্রকৌশলী টিম। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। অপরদিকে বাংলাদেশ বিমানের ত্রুটি সারানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দুই ফ্লাইটের ত্রুটি সারানোর পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার রাতে দুই ফ্লাইটের উড্ডয়নের আগে ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টা করেও ত্রুটি সারাতে সক্ষম না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়। দুটি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাই দুবাই এয়ারওয়েজ, আরেকটি মাস্কটগামী বাংলাদেশ বিমান। বিমান দুটিতে ৪৩৪ যাত্রী ছিলেন।

ফরহাদ হোসেন খান বলেন, ‘রাত ৮টা ২৬ মিনিটে ফ্লাই দুবাইয়ের বিমানটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে অবতরণের পর চেকিংয়ের সময় ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টার পরও ত্রুটি সারানো না যাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

এই বিভাগের সব খবর

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম। দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সর্বশেষ

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...