মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৯

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার কাবুলের পশ্চিমাংশের শিয়া হাজারা গোষ্ঠীর অধ্যুষিত এলাকায় হামলাটি চালানো হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।

এর আগে বিভিন্ন সময় ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী কাবুলের এই হাজারা এলাকায় অনেকগুলো প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, সরকারি হিসাবে ১৯ জনের মৃত্যু ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাটি চালানো হয়েছে, সেখানে তখন প্রবেশিকা পরীক্ষা চলছিল।

আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।

কারা হামলাটি চালিয়ে থাকতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট কিছু না জানিয়ে জারদান বলেন, “বেসামরিক লক্ষ্যে হামলা চালিয়ে শত্রুরা তাদের অমানুষিক নিষ্ঠুরতার এবং নৈতিক মানদণ্ডের অভাব প্রমাণ করেছে।”

নিহতের সরকারি হিসাব বাড়ার জোর সম্ভবনা আছে; কারণ এক হাসাপতালের একজন কর্মকর্তা ৩২ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আর এক তালেবান কর্মকর্তা রয়টার্সকে জানান, ৩৩ জন নিহত হয়েছে এবং হতাহতদের মধ্যে নারী শিক্ষার্থীও আছে।

স্থানীয় বাসিন্দা গুলাম সাদিক জানিয়েছেন, বিকট শব্দ শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে এসে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ধোঁয়া উঠছে। তখন তিনি ও প্রতিবেশীরা সাহায্যের জন্য এগিয়ে যান।

তিনি বলে, “আমি ও আমার বন্ধুরা বিস্ফোরণস্থল থেকে ৯টি মৃতদেহ ও ১৫ জন আহতকে উদ্ধার করতে সক্ষম হই। অন্যান্য মৃতদেহগুলো ক্লাসরুমের চেয়ার ও টেবিলের নিচে পড়ে আছে।”

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান বলে আসছে, ২০ বছর ধরে যুদ্ধ চলার পর তারা দেশে শান্তি ফিরিয়ে এনেছে কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে আফগানিস্তানে মসজিদ ও বিভিন্ন বেসামরিক এলাকায় একের পর এক প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে।

২০২০ সালে কাবুলে এই পশ্চিম অংশের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চালানো হামলার দায় স্বীকার করেছিল আইএস। ওই হামলায় কিশোর শিক্ষার্থীসহ ২৪ জন নিহত হয়েছিল।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...