সোমবার, ১৫ জুন ২০২৬

শেহজাদ খান, আমার এবং শাকিবের সন্তান: বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবিবাম্পের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিতর্কের সৃষ্টি হয় সন্তানের বাবার পরিচয় নিয়ে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে বুবলীর আড়াই বছর বয়সী সন্তানের ছবি। একইসাথে জানা সন্তানের বাবার পরিচয়ও।

বিষয়টি নিশ্চিত করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুবলী লিখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

বুবলীর মতো শাকিব খানও তার ভেরিফাইড ফেসবুক পেজে একইরকম পোস্ট করে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শেহজাদ খান বীরের জন্য দোয়া কামনা করেছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা বেবি বাম্পের দুটি ছবি আলোচনায় আনে বুবলীকে। শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় বুবলীর গর্ভধারণের যে গুঞ্জন উঠেছিলো সেটি আরও তীব্রতর হয়।

ছবি দুটি পোস্ট করে বুবলী লিখেছিলেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপর আর কারও সন্দেহ থাকে না। কিন্তু বাবাকে সেটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে বুবলী গণমাধ্যমের কাছে একটি ব্যাখাও দেন সে সময়। তিনি বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যখ্যা রয়েছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলবো।’

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...