রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আজ জাতীয় কন্যা শিশু দিবস

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’।

দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে করে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ ও প্রতিপাদ্য বিষয়টি ব্যাপক প্রচারের অনুরোধ করেছে অধিদপ্তর।

এছাড়া আগামী ৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় । এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন বাসসকে জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে আগামী ৪ অক্টোবর মন্ত্রাণলয়ের কর্মসূচি রয়েছে। এজন্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।
২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।

এই বিভাগের সব খবর

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম। দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সর্বশেষ

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...