সোমবার, ২৯ জুন ২০২৬

অফিস টাইম একঘন্টা বাড়তে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

শীতকালকে সামনে রেখে অক্টোবর মাস থেকে অফিসের সময়সূচি এক ঘণ্টা বাড়ানো হতে পারে।

ফলে আগের মতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিস সময় ১ ঘণ্টা বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে আনে।

নতুন অফিস সময় নিয়ে সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নতুন সূচি চলবে। তার যুক্তি, এখন দিন বড়। দিনের আলো বেশি পাচ্ছি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।

এদিকে কর্মকর্তারা বলছেন, সামনে শীতকাল আসছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে যাবে। তাই নতুন করে অফিস সময়ের জন্য প্রস্তাব করা হচ্ছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...