সোমবার, ২৯ জুন ২০২৬

উধাও ৫০ যুবক, সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা থেকে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সাম্প্রতিক সময়ে ৫০ যুবকের লাপাত্তা হয়ে যাওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, নিরাপত্তা-ঝুঁকি দুই ধরনের হয়। একটা হল জঙ্গি হামলার আশঙ্কা। আর অন্যটা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণদের উস্কানি দিয়ে বিশৃক্সখলা করা।

আমরা জঙ্গি হামলার শঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। কারণ গত এক মাস ধরে আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি। আপনারা জানেন ৫০ জন ছেলে তাদের বাসা-বাড়ি ছেড়েছে। তারা কোথায় ট্রেনিং নিচ্ছে আমরা এখনও তা জানি না। তবে আমাদের গোয়েন্দারা এ নিয়ে কাজ করছে, আমরা আশা করি তারা ফিল্ডে কোনো অপারেশনে আসার আগেই তাদের ধরে ফেলতে পারব।

আর অন্যদিকে গুজব রোধে আমাদের সাইবার মনিটরিং চলছে। অনলাইনে গুজব ছড়িয়ে, ভুয়া পোস্ট দিয়ে সহিংসতার ঝুঁকি সব সময়ই থাকে। গত বছর কুমিল্লায় একটি মণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে যে ঘটনা হলো এবারও এ রকম অপতৎপরতা থাকতে পারে।

এমন ঘটনা প্রতিরোধ করতে এবার স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমরা সারাদেশের ডিসি-এসপিদের নিয়ে মিটিং করেছি। কোথাও এ ধরনের কোনো অপতৎপরতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ডিসি-এসপিরা ওইসব জায়গায় চলে যাবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণদের নিয়ে এ ঘটনা প্রতিরোধের ব্যবস্থা করবেন। যারা এ গুজব ছড়াবেন তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় আমরা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত আছি যেন সনাতন সম্প্রদায়ের সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে। আমাদের পাশাপাশি এবার মণ্ডপে প্রতিমা থাকা অবস্থায় ২৪ ঘণ্টা পুলিশসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহাড়া দিতে আয়োজক কমিটিকে আমরা বলেছি যেন কোনো ভাঙচুরের ঘটনা না ঘটে। কারণ আমরা দেখেছি প্রতিমা ভাঙচুরের ঘটনা তখনই ঘটে যখন মণ্ডপ ফাঁকা থাকে। ে

রাজধানীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে ২৪২টি মণ্ডপে এবার পূজা উদযাপন করা হবে। এগুলোর মধ্যে পাঁচটি ‘ক’ শ্রেণিভুক্ত মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এগুলোতে ডিএমপির পক্ষ থেকে সিসিটিভি স্থাপন করে মনিটর করা হবে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াডের মাধ্যমে ভিভিআইপি নিরাপওা নিশ্চিত করা হবে।

অন্যগুলোতে মন্দিরের গুরুত্ব অনুযায়ী কোথাও একজন থানার উপ-পরিদর্শক (এসআই), কোথাও একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। তাদের সঙ্গে আনসার ও মন্দিরের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।

নারী-পুরুষদের মণ্ডপে ঢুকতে ও বের হতে আলাদা পথ ব্যবহার করতে হবে। কেউ কোনো ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে মণ্ডপে আসতে পারবে না, এমনটা হলে সেগুলো মণ্ডপের গেটের বাইরে রেখে ভেতরে ঢুকতে হবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন না হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...