রবিবার, ১ নভেম্বর ২০২৬

চোখ ওঠা রোগও হতে পারে কোভিডের লক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ‘চোখ ওঠা’ রোগ। সব বয়সের মানুষই এই চোখ ওঠা কনজাংকটিভাইটিস বা চোখের প্রদাহজনিত সংক্রামক এ রোগটিতে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। এই রোগের লক্ষণ হিসেবে রোগীদের মধ্যে চোখ লাল হওয়া, ব্যথা, ফুলে যাওয়া ও পানি আসার সমস্যা দেখা দিচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনাভাইরাসের সাধারণ উপসর্গগুলো হলো- জ্বর, সর্দি, ক্লান্তি, স্বাদ বা গন্ধ হারানো। শ্বাসকষ্ট, চলাফেরার ইচ্ছা হারানো বা বিভ্রান্তি, বুক ব্যথা। এছাড়াও কোভিডের পরোক্ষ কিছু উপসর্গ দেখা দিয়ে থাকে। সেগুলো হলো- চোখ লাল হওয়া বা চোখ জ্বলা, ত্বকে ফুসকুড়ি বা আঙুল বা পায়ের পাতার বিবর্ণতা, ডায়রিয়া, শরীর ব্যথা ও যন্ত্রণা।

আমেরিকার অপথালমোলজিক্যাল সোসাইটি বলছে, কারও চোখ লাল হলেই সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করার জন্য। সংস্থাটি বলছে যে, এটি কোভিড কনজাংকটিভাইটিস। রোগটি করোনা সংক্রমণের সঙ্গে সম্পৃক্ত। যা শ্বাসনালীর সঙ্গে যুক্ত হয়ে করোনার নতুন ঢেউয়ের সৃষ্টি করতে পারে।
তবে এই ব্যাপারে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মনিরুজ্জামান বলেন, চোখ ওঠা রোগ একটি ভিন্ন ভাইরাসের কারণে সংক্রমিত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে চোখ ওঠার এখন পর্যন্ত কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। চোখ ওঠা মূলত একটি কনজাংকটিভাইটিস। কোভিডের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে কোভিড টেস্টের পরীক্ষায় নাক ও গলা থেকে স্যাম্পল নিয়ে করা হয়। তাছাড়া চোখ থেকে কোভিড সংক্রমণের তেমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, চোখ উঠলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি কর্নিয়ায় সংক্রমণ না ছড়ায় তাহলে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। যদি চোখ ওঠার পর কেউ ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
স্লোগান

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...