শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আগামী সপ্তাহে সিরি-এ লিগে নারী রেফারির অভিষেক হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

সিরি-এ লিগে প্রথম নারী রেফারি হিসেবে মারিয়া সোল ফেরেইরি কাপুতির অভিষেক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে সিরি-এ লিগে মারিয়া ম্যাচ পরিচালনা করবেন। দেশটির রেফারি এসোসিয়েশন এআইএ এই তথ্য নিশ্চিত করেছে।

জুলাইয়ে মারিয়া ফেরেইরি ইতালিয়ান ফুটবলের ম্যাচ অফিসিয়ালদের শীর্ষ ক্যাটাগরিতে প্রবেশ করেছেন। স্থাণীয় গণমাধ্যম জানিয়েছে রোববার সালেরনিতানার বিপক্ষে সাসুলোর ঘরের মাঠের ম্যাচটিতে তাকে রেফারি হিসেবে দেখা যেতে পারে।

এআইএ সভাপতি আলফ্রেডো ট্রেন্টালানগে বলেছেন, ‘এখন আর পুরনো সেই দিন নেই। সত্যিকার অর্থেই আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছি। যোগ্যতার ভিত্তিতেই মারিয়ে সোল সিরি-এ লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমরা তাকে কোন ধরনের সুবিধা দেইনি। সে এটা অর্জণ করেছে। রেফারিংয়ে সাফল্যই আজ তাকে শীর্ষ পর্যায়ে নিয়ে এসেছে।’

রোমে এক সংবাদ সম্মেলনে অবশ্য তিনি নিশ্চিত করে জানাননি সিরি-এ লিগে কোন ম্যাচটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন মারিয়া ফেরেইরি। এর আগে গত মৌসুমে তৃতীয় টায়ারের সিরি-সি লিগে ম্যাচ পরিচালনা করেছেন ফেরেইরি কাপুতি। তবে গত বছর ডিসেম্বরে ইতালিয়ান কাপে সিরি-এ ক্লাব কালিয়ারি বনাম সিটাডেলার বিপক্ষে ম্যাচটি তিনি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন।

৩১ বছর বয়সী মারিয়া ফেরেইরি পরবর্তীতে সিরি-বি লিগে সিটাডেলা বনাম এসপিএএল‘র মধ্যকার ম্যাচটিতেও রেফারিং করেছেন।

পুরুষ ফুটবলে নারী রেফারির দায়িত্ব পালন এখন একটি স্বাভাবিক বিষয়। দিনে দিনে এর সংখ্যা বাড়ছে। আসন্ন কাতার বিশ্বকাপে তিনজন নারী রেফারি দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন হাই প্রোফাইল নারী রেফারি স্টিফেনি ফ্র্যাপার্ট। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও বিশ্বকাপ বাছাইপর্বেও ফ্র্যাপাটের্র ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...