শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘বেবি বাম্পের’ পর এবার কনের সাজে বুবলী

- Advertisement -
Single page 1st Paragraph

নিজের ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট করে বর্তমানে টক অব দ্য টাউন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেননি এই নায়িকা। এর মধ্যে নতুন রূপে ধরা দিলেন বুবলী। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় কনের সাজে নজর কেড়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও এভাবেই ধরা দিলেন বুবলী। এতে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও পাওয়া গেছে আলোচিত এ অভিনেত্রীকে। জানা গেছে, মাস চারেক আগে একটি ফ্যাশন হাউসের জন্য ফটোশুটটি করেন বুবলী। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়। পুরোনো সেই ফটোশুটই তিনি প্রকাশ্যে আনলেন।

এর আগে, গত মঙ্গলবার বেবি বাম্পের দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মা হওয়ার পুরনো গুঞ্জনের আগুণে ঘি ঢালেন বুবলী। আমেরিকা থাকাকালীন সময়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওঠে।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছরের মতো আড়ালে ছিলেন বুবলী। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। অবশ্য এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী। জানান, আড়ালে থাকা ওই সময়টাতে তিনি আমেরিকায় ছিলেন, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বুবলী। পরে শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি।

এই বিভাগের সব খবর

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়।...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

সর্বশেষ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...