বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের নামী প্রযোজক ও পরিচালক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’-এ ভারতীয় সেনা কর্মকর্তাদের অপমান এবং তাদের স্ত্রী ও পরিবার নিয়ে অসম্মানজনক দৃশ্যায়নের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিহারের বেগুনরাই আদালতের বিচারক এ নির্দেশ দেন।

একতা ও তার মা-কে অবিলম্বে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালে মুক্তি পেয়েছিল একতা কাপুরের ‘ট্রিপল এক্স’ সিজনের দ্বিতীয় অংশ। চিত্রনাট্য অনুযায়ী সেখানে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক ও একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, দৃশ্যগুলি এক জন সেঁকরই হিসাবে তার ভাবাবেগে আঘাত করেছে।

এরপর ওই দৃশ্য ওয়েব সিরিজ থেকে ছেঁটে ফেলেন একতা। ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমা চাইলেও এই সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দেননি একতা। আর সেই কারণেই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ওলট বাবাজি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন একতা কাপুরের মা শোভা কাপুরও।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...