সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে : ডিএমপি কমিশনার

- Advertisement -
Single page 1st Paragraph

করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত দুর্গাপূজা এবার ফিরছে উৎসবের রঙে। সারাদেশে এবার ৩২ হাজার ১৬৮ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। যা ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘পূজাকে কেন্দ্র করে দুই রকমের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। একটি হলো জঙ্গি হামলার ঝুঁকি। মাস খানেক ধরে আমরা এটা নিয়ে কাজ করছি। প্রায় ৫০ জন ছেলে তাদের বাড়িঘর ত্যাগ করেছে। তারা কোথায় ট্রেনিং করছে সেটা নিয়ে আমরা কাজ করছি এবং অনেক দূর এগিয়েছি। আশা করি তারা ফিল্ডে অপারেশনে আসার আগেই হয়তো তাদের ধরতে পারবো। আমাদের গোয়েন্দা কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব রটিয়ে। বিভিন্ন পোস্ট দিয়ে, ভুয়া অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হয়েছে। এটির ঝুঁকি সব সময় থাকে। গত বছর কুমিল্লায় একটি মন্দিরে কোরআন শরীফ রাখা নিয়ে যে ঘটনাটি ঘটলো এই ধরনের অপতৎপরতা এ বছরও থাকতে পারে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সারা দেশের সব জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...