সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে এক লাফে করোনা শনাক্ত বেড়ে ২২

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশের মতো করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা চট্টগ্রামেও অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২২ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ১৩ ও উপজেলার ৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ও গ্রামের ৩৪ হাজার ৯২৯ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫ জন, মিরসরাইয়ে ২ জন এবং আনোয়ারা ও রাউজানে একজন করে রয়েছেন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৩ জনের নমুনার মধ্যে শহরের ৪ জন আক্রান্ত শনাক্ত হন। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ ও গ্রামের ২ জন জীবাণুবাহক পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে শহর ও গ্রামের ২টি নমুনা পরীক্ষা করা হলে দু’টোরই পজিটিভ রেজাল্ট আসে। এপিক হেলথ কেয়ারে ১৯টি নমুনায় শহরের ৩টিতে সংক্রমণ ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনায় শহরের একজনের দেহে জীবাণুর অস্তিত্ব মিলে। এ ছাড়া, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হলে সবগুলারই রেজাল্ট নেগেটিভ আসে।
নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩০ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের ৬ জন সংক্রমিত বলে জানানো হয়।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, শেভরনে ১২ দশমিক ১২ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতাল ২০ দশমিক ৬৯, আরটিআরএলে শতভাগ, এপিক হেলথ কেয়ারে ১৫ দশমিক ৭৯, মেট্রোপলিটন হাসপাতালে ৬ দশমিক ৬৬, মেডিকেল সেন্টার হাসপাতাল, এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ৩ দশমিক ৩৩ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...