বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে : মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত, বিনামূল্যে মেয়েদের কর্ণছেদন ও অসহায়-দুস্থদের খাবার বিতরণ করা হয়।

মনজুর আলম ও সাইফুল আলমের পক্ষে আলাদা ২টি কেক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন এবং আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে একটিসহ মোট তিনটি কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।

মনজুর আলম বলেন, আজ ২৮ সেপ্টেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, সাহসী নেত্রী ও দেশ দরদি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।

অনুষ্ঠানে মনজুর আলম মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনকে ‘জননেত্রী শেখ হাসিনা মিলনায়তন’ ঘোষণা করেন। এ ছাড়াও তিনি উত্তর কাট্টলী সাগর পাড়ে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণ করছেন যার কার্যক্রম চলমান রয়েছে।

উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, আওয়ামী লীগ নেতা আজম খান, নারী নেত্রী সবিতা বিশ্বাস, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেজবাহ উদ্দিন তুহিন, অধ্যাপক ফাতেমা জামান প্রমুখ।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...