বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় লোকালয়ে ঢুকে হাতির দলের তান্ডব

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের লোকালয়ে ঢুকে পড়েছে ১৯টি বন্যহাতি। কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মানিকপুর বন বিটের অধীনে সুরাজপুর দক্ষিণের বনভূমি থেকে তারা লোকালয়ে চলে আসে। শুক্রবার (২৭ আগষ্ট) সকালে সুরাজপুর পাবলিক উচ্চবিদ্যালয় সংলগ্ন (ছিড়ামোরা) বনের দক্ষিণ পাশে পাহাড়ে বন্যহাতির পাল দেখতে পান স্থানীয়রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতার ভিড় বাড়লেও হাতিগুলো ওই এলাকায় রয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি রুস্তম শাহরিয়ার বলেন, আমরা শতাধিক লোকজন চেষ্টা করেও হাতিগুলোকে গহীন অরণ্যের দিকে ফেরাতে পারছি না। দ্রুত হাতিগুলোকে বনের ভিতর ফেরানো না গেলে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তিনি বলেন, লোকজন হাতিগুলোর কাছাকাছি গেলেই একটি মা হাতি হুঙ্কার দিয়ে মানুষের দিকে তেড়ে আসে। এতে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র ছফুর আলম (৩০) মাটিতে পড়ে যান। হাতিটি তার লুঙ্গি ধরে টান দিলে তিনি লুঙ্গি ছেড়ে বিবস্ত্র হয়ে পালিয়ে গিয়ে জানে বাঁচেন। তবে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকপুর বন বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকালে ১৯টি বন্যহাতির বিশাল একটি দল লোকালয়ের কাছাকাছি চলে আসার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। হাতিগুলোকে বনের দিকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...