রবিবার, ২১ জুন ২০২৬

লামায় নলকূপ স্থাপন

 দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলো আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় স্থানীয় জনগন, পর্যটক ও ক্ষুদ্র নৃ-গোষ্টিদের সুপেয় পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ স্থাপন করলো বেসরকারী সংস্থা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট্র। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুলং পাড়ায় স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করেন, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম ও সুপার স্টার গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর নলকূপ স্থাপনের ফলে এলাকার ২৫০ পরিবারের মানুষ সূপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী ও স্থানীয় জসিম উদ্দিন, নুরুল আবচার ও ওসমান গনি। সুপার স্টার গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন বলেন, আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের ‘ওয়াটার প্রজেক্ট’ এর আওতায় দেশের ৪৮টি জেলায় স্থাপন করা হয়েছে ৮০টি পানির পাম্প। যেখান থেকে প্রতিদিন সুপেয় পানির সুবিধা পাচ্ছে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ। এ ধারাবাহিকতায় এ উপজেলায়ও গভীর নলকূপ স্থাপনের পর বুধবার দুুুপুরে উদ্ভোধন করা হয়েছে। আরো বেশি মানুষকে এ সুবিধার আওতায় আনতে ট্রাস্টটির কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...