সোমবার, ২৯ জুন ২০২৬

তৃতীয় দফায় রিমান্ড শেষে ডিবি পরিদর্শক সাইফুল কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ফেনীতে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতি ও লুণ্ঠন করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে ডিবির পরিদর্শক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। ১১ দিনের রিমান্ড শেষে শনিবার (২৮ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে ডিবি পরিদর্শক সাইফুলকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে গত ১৯ আগস্ট আদালতে হাজির করা হয়। সে সময় তার আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম। ২২ আগস্ট শুনানি শেষে তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ঘটনায় গত ২৩ আগস্ট মামলার বাদী ব্যবসায়ী গোপাল দাশের গাড়িচালক শওকত আলী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ১৮ আগস্ট পুলিশের গাড়িচালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন আদালতে জবানবন্দি দেন। একইদিন দ্বিতীয় দফায় তিন দিন করে রিমান্ড শেষে এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানাকে কারাগারে পাঠান আদালত।
পাশাপাশি এই মামলায় আটক বাদীর সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো ১৫ আগস্ট রবিবার ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকেও মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতি করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট ডিবির পরিদর্শক সাইফুলসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন তিনি। একইদিন তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...