রবিবার, ২১ জুন ২০২৬

লামায় বানী প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর প্রতিনিধিগণ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) কর্তৃক বাস্তবায়িত ‘বানি’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন, উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়াস্থ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। এইচ.কে.আই এর আর্থিক সহায়তায় প্রতিনিধিগন প্রকল্পের পারিবারিক পুষ্টি কেন্দ্র, ভার্মি কম্পোষ্ট স্টেশন, আইজিএ পেপে বাগান পরিদর্শনের পাশাপাশি গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরীদের সাথে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

মঙ্গলবার(২৭সেপ্টেম্বর) দিনব্যাপী প্রকল্প পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জেসমিন আক্তার, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. মাহাবুব আলম, এমডিও উজ¦ল বিশ^াস, সিনিয়র মাস্টার ট্রেইনার আমিনুল ইসলাম ও উছারিং মার্মা, গ্রাউসের বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন। এ বিষয়ে প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন বলেন, ২০২০ সালের জুন মাস থেকে বানি প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আয় বৃদ্ধিমূলক পেঁপে, আদা ও কলা চাষ, হাঁস,মুরগি, গরু, ছাগল পাালন এবং মার্কেটিং এর (এলবিএ) বিষযে কাজ করে আসছে গ্রাউস।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...