রবিবার, ২১ জুন ২০২৬

লামায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইলিয়াছ আরমান ও নাজিম উদ্দিন রানা’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। উপজেলা পরিষদের সম্মুখ সড়কে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টাল প্রতিনিধিদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইলিয়াছ আরমান লামা রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার লামা প্রতিনিধি এবং নাজিম উদ্দিন রানা দৈনিক আজকালের খবর পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংবাদিক নুরুল আলম রাজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ আজিজনগরে এক নারীর বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলা দিয়ে সাংবাদিকদের লেখনি বন্ধ করা যাবে না। অনতিবিলম্বে দুই সাংবাদিককে জড়িয়ে করা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান বক্তারা’। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বাদে জুম্মা উপজেলার আজিজনগর ইউনিয়নে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর এই ঘটনার বিবরণ দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন হয়। এর জের ধরে ২৬ সেপ্টেম্বর খুরশিদা নামে ওই এলাকার এক মহিলা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ও ৩৫ ধারায় মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো কক্সবাজারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানা যায়।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...