সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে এক ছাত্রলীগ নেতার সঙ্গে নববধূর পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে সাইদুর রহমান নোমান। তিনি তালতলী উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে।

জানা গেছে, প্রবাসী স্বামী মনিরুল ইসলাম গত ২০ সেপ্টেম্বর নববধূকে নিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় হানিমুনে যান। পরে একই দিন রাত ১১টার দিকে স্ত্রীকে নিয়ে বিচে ঘুরতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেমিক নোমানসহ সহযোগীরা স্বামী মনিরুলকে মারধর করে প্রেমিকাসহ চলে যান।

এদিকে এ ঘটনার পর গত এক সপ্তাহ ধরে নোমান প্রবাসীর স্ত্রীকে নিয়ে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের ভগ্নিপতি) বাড়িতে আত্মগোপন করেন। পরে সংবাদ পেয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তালতলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্বামীকে মারধর শেষে প্রেমিকের সঙ্গে পলাতক প্রেমিক-প্রেমিকা তালতলীতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানায় পাঠানো হয়েছে। প্রেমিক কর্তৃক প্রবাসী স্বামীকে মারধরের ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...