সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

সংখ্যার বিচারে আগের দিনের চেয়ে ২ জন কম হলেও চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার এ মাসে সর্বোচ্চ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার নির্ণিত হয় ১৭ দশমিক ০২ শতাংশ, আক্রান্ত রোগি ১৬ জন।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, নগরীর ছয় ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৯৪ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১৬ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ১৩ ও তিন উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৯০৭ জন। এতে শহরের ৯৩ হাজার ৯৮৭ জন ও গ্রামের ৩৪ হাজার ৯২০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী, রাউজান ও আনোয়ারায় একজন করে রয়েছেন। করোনায় মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
উল্লেখ্য, আগের দিন ২৬ সেপ্টেম্বর কোভিডে চট্টগ্রামে এ মাসের সর্বোচ্চ ১৮ জন আক্রান্ত শনাক্ত হয়। ১৭১ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ হার ছিল ১০ দশমিক ৫২ শতাংশ, যা দ্বিতীয় সর্বোচ্চ।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বিআইটিআইডি’তে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনার মধ্যে শহরের ৫ ও গ্রামের একজন আক্রান্ত শনাক্ত হন।
বেসরকারি ল্যাবরেটরি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯ নমুনায় শহর ও গ্রামের একটি করে সংক্রমিত মিলে। এপিক হেলথ কেয়ারে ১০টি নমুনা পরীক্ষা করা হলে শহরের একটিতে জীবাণু চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবরেটরিতে ৬টি নমুনায় গ্রামের ২টিতে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করা হলে সবগুলোর রেজাল্ট নেগেটিভ আসে।
নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৬ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের একজন সংক্রমিত বলে জানানো হয়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন, ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, বিআইটিআইডি’তে ২৩ দশমিক ৫৩ শতাংশ, চমেকহা’য় ২৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২২ দশমিক ২২, এপিক হেলথ কেয়ারে ১০, এভারকেয়ার হসপিটালে ৩৩ দশমিক ৩৩, এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ১৬ দশমিক ৬৬ শতাংশ।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...