শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাফ জয়ী পাহাড়ের ৫ কন্যাকে আজ গণসংবর্ধনা দেবে দৈনিক আজাদী

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) শিরোপা জিতেছে বাংলাদেশ। সে খবর অনেকটাই পুরনো। এরই মধ্যে সাফ শিরোপা জয়ী নারী ফুটবলাররা দেশে ফিরেছে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলে রয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলার। তারা হলেন রাঙামাটির রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। আর খাগড়াছড়ি জেলার তিনজন হলেন মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী। এই পাঁচ সোনার মেয়ে আজ চট্টগ্রাম আসছেন। আগে অনেকবার ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা নিজ জেলায় এসেছেন রূপনা-মনিকারা। কিন্তু এবারের আসাটা একেবারেই ভিন্ন। এবার আনাই-আনুচিংদের ঘটছে রাজকীয় আগমন। পাহাড়ের এই পাঁচ নারী ফুটবলারকে আজ সাড়ম্বরে সংবর্ধিত করছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী।

চট্টগ্রামের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-আনন্দের সাথে দৈনিক আজাদী আগে ছিল, এখন আছে এবং সামনেও থাকবে। তাইতো বৃহত্তর চট্টগ্রামের এই পাঁচ সোনার মেয়েকে মহা ধুমধামে সংবর্ধনা দিচ্ছে দৈনিক আজাদী। জামালখান মোড়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। দৈনিক আজাদী বরাবরই চট্টগ্রামের ভাষাকে প্রাধান্য দিয়ে থাকে। এই অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। সংবর্ধনা অনুষ্ঠানের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’। সত্যিই এই মেয়েগুলো আমাদের গর্ব। এরা দেশকে এনে দিয়েছে স্বর্ণে খুঁদাই করে রাখার মত একটি সাফল্য। এদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করাটাকে বড় করে দেখেছে দৈনিক আজাদী কর্তৃপক্ষ। একেবারে জমকালো আয়োজনের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে এই নারী ফুটবলারদের। সকালে শাহ আমানত বিমান বন্দরে অভ্যর্থনা জানানো হবে মনিকা-রূপনাদের। এরপর সেখান থেকে নিয়ে আসা হবে নগরীর চট্টগ্রাম ক্লাবে। বিকেল সাড়ে ৩টায় মোটর শোভাযাত্রা যোগে চট্টগ্রাম ক্লাব থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হবে সাফজয়ী এই পাঁচ নারী ফুটবলারকে। জামালখান মোড়ে মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। যেখানে শুরুতে বক্তব্য রাখবেন লায়ন্স ক্লাবের সাবেক জেলা গভর্নর বেগম কামরুন মালেক।

অনুষ্ঠানের শুরুতে পাঁচ ফুটবলারকে ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে দেবেন যথাক্রমে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বেগম কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক এবং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এরপর ফুটবলারদের উপহার তুলে দেবেন যথাক্রমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃঞ্চ পদ রায়, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটি এবং উইম্যান উইংসের সদস্য, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু। এরপর সংবর্ধিত পাঁচ ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে দৈনিক আজাদীর পক্ষ থেকে চেক। চেক তুলে দেবেন যথাক্রমে এম এ মালেক, বেগম কামরুন মালেক, আবদুচ ছালাম, মোহাম্মদ ইমরান এবং নিশাত ইমরান। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এবং শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন সড়ক এবং সড়কদ্বীপগুলোকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ। সর্বস্তরের ফুটবল অনুরাগী অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করে তুলবে- এই প্রত্যাশা দৈনিক আজাদী কর্তৃপক্ষের।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...