শুক্রবার, ২৬ জুন ২০২৬

উয়েফা নেশনস লীগ

পর্তুগালকে তাঁদের মাটিতে হারিয়ে চুড়ান্ত পর্বের চতুর্থ দল হলো স্পেন

- Advertisement -
Single page 1st Paragraph

চব্বিশ ঘণ্টা আগে এই নেশনস লীগেই ক্লাসিক এক ম্যাচ দেখেছিলো ফুটবল বিশ্ব।জার্মানী বনাম ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচের রেশ না কাটতেই
আরও একটি ধ্রুপদি ফুটবল ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব।চুড়ান্ত চারের শেষ দলটির জন্য অপেক্ষায় ছিলো ফুটবলপ্রেমীরা।পর্তুগাল বনাম স্পেনের ফলাফল চার নম্বর দলটি নির্ধারন করবে।অপেক্ষাকৃত সমীকরণটা পর্তুগালের জন্যই সহজ ছিলো।নিজেদের মাঠে ড্র করলেই তাঁদের হয়ে যেতো।অন্যদিকে জয় ছাড়া ভিন্ন পথ ছিলোনা স্পেনের জন্য।খেলা শুরুর আগে পর্তুগালকেই চতুর্থ দল হিসেবে ভেবেছেন বেশির ভাগ ফুটবলপ্রেমী।এক পয়েন্ট পেলেই চুড়ান্ত পর্ব নিশ্চিত। কিন্তু খেলা যতো গড়িয়েছে ততোই মনে
হয়েছে রোনালদোরা কোমড় বেঁধে জয়ের জন্যই মাঠে নেমেছে।খেলার প্রথমার্ধে পর্তুগালের আধিপত্যই বেশী ছিলো।কিন্তু গোল বের করতে পারেনি।গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে স্পেন চড়াও হয়।একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগীজ রক্ষন ভাগকে।খেলা যতোই শেষের দিকে গড়াচ্ছিলো ততোই স্পেন স্নায়ুর পরীক্ষা নিচ্ছিলো।নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি তখন।পর্তুগালের চুড়ান্ত পর্ব নিশ্চিত হওয়া কয়েক মিনিটের দূরত্বে মাত্র।স্টেডিয়ামের দর্শকরা দল বেঁধে কোরাস গাইছিলো।এমন সময়ই স্পেনের অভিজ্ঞ সৈনিক আলভারো মোরাতার অবিশ্বাস্য গোল!পিনপতন নিরবতা স্টেডিয়ামে।নিজেদের চোখকে যেনো বিশ্বাস করতে পারছিলোনা পর্তুগীজরা।পাঁচ মিনিট ইনজুরি টাইমে জানবাজি রেখে মরিয়া চেষ্টা করলেও স্প্যানিশরা দল বেঁধে রক্ষন সামলেছে ঐ সময়টুকুতে।রেফারী খেলার শেষ বাঁশি বাজাতেই বুনো উল্লাসে মেতে ওঠে স্প্যানিশরা।তাঁদের বাঁধ ভাঙ্গা উল্লাস দেখে মনে হয়েছিলো যেনো তারা বিশকাপ জিতেছে।
গ্রুপের অন্য খেলায় চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে সুইসরা।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...