বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আমিরাতেরও প্রাপ্তি আছে

দ্বিতীয় ম্যাচে প্রত্যাশীত ব্যবধানেই জিতলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

আমিরাতের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতীর লক্ষ্যে আচমকাই আয়োজন করেছিলো বোর্ড।দ্বিতীয় ম্যাচে এসে কিছুটা স্বার্থকতা খুঁজে নিতেই পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।কেননা প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচে দুটো সমশক্তির দলের খেলা হচ্ছে মনে হয়নি।দুই দলের ব্যবধানের বাস্তবতা স্পষ্ট হয়েছে দ্বিতীয় ও শেষ ম্যাচে।৩২ রানে জয়ের চেয়ে বড় বিষয়টি ছিলো খেলার কোন পর্যায়েই মনে হয়নি বাংলাদেশের পরাজয় তো দূরে,নূন্যতম প্রতিদ্বন্ধীতাও গড়ে তুলতে পারবেনা আজ আরব আমিরাত।যদিও ৯০রানের একটি দূর্দান্ত পার্টনারশীপ গড়ে তুলেছিলো আমিরাতের দুই ব্যাটার রিজওয়ান ও বাসিল হামিদ মিলে।যা কিনা এই সিরিজের সেরা পার্টনারশীপও বটে!
১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানে চার উইকেট হারিয়ে তখনই মূলতঃ ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত।তাই এতো বড় পার্টনারশীপও একমূহুর্তের জন্য আশা জাগাতে পারেনি দলটি।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজও টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আমিরাত ক্যাপ্টেন।ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।সাব্বির রহমানের উপর টিম ম্যানেজমেন্ট যে বিশেষ যত্নবান তা বোঝা যায় একাদশে
তাঁর নাম দেখে।এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত ছিলো।কেননা সাব্বির বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন।ছন্দে ফিরতে তাঁর একটু সময় লাগা স্বাভাবিক।সুযোগটা পেয়ে শুরুটা ভালো করেও উইকেটে থাকতে পারেননি।লিটন দাসের বেলাতেও একই কথা বলতে হয়।২০ বলে ২৫ রান করে আউট না হলে দলের স্কোর আরও বড় হতো নিঃসন্দেহে।মেহেদী ছাড়া আর কোন ব্যাটার ত্রিশও ছুঁতে পারেননি বটে, তবে ডাবল ফিগারের স্কোর করে গেছেন সবাই।ফলে বাংলাদেশের ইনিংসে কোন ফিফটি না থাকলেও ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ১৬৯ রানের মানসম্মত টোটাল করতে পেরেছে বাংলাদেশ। ওপেন করতে নেমে ৩৭বলে ৪৬ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন মেহেদী।শেষ দিকে ইয়াসির রাব্বি ও সোহানের ক্যামিও দলকে ১৬৯ পর্যন্ত আনতে পেরেছে।মোসাদ্দেকই বাদ যাবেন কেনো?২২ বলে ২৭ রানের পাশাপাশি বল হাতে দুই ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে দুটো উইকেট নিয়ে আজকের ম্যাচের হিরো আসলেই মোসাদ্দেক।
এই সিরিজটি আমিরাতের জন্যও বিশ্বকাপের প্রস্তুতির
অংশ।সিরিজ হারলেও আমিরাতের প্রাপ্তীও কম ছিলোনা।প্রথম ম্যাচে চিরাগ সূরীর ব্যাটিং,আজকের
ম্যাচে রিজওয়ান ও বাসিল হামিদের ব্যাটিং আমিরাতের  জন্য অবশ্যই প্রাপ্তি।
সংক্ষিপ্ত স্কোরঃ-বাংলাদেশ ১৬৯/৫(২০ ওভার),মেহেদী
৪৬,মোসাদ্দেক ২৭,ইয়াসির রাব্বি ২১*।
আরব আমিরাতঃ- ১৩৭/৫(২০ ওভার),রিজওয়ান ৫১*,
বাসিল হামিদ ৪২।মোসাদ্দেক ২/৮।

ফলঃ- বাংলাদেশ ৩২ রানে জয়ী।দুই ম্যাচ সিরিজে ২-০ তে জয়ী বাংলাদেশ।

ইমা

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...