সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় হানিমুনে স্বামীকে পিটিয়ে উধাও সেই নববধূ গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে বেড়াতে গিয়ে স্বামীকে পিটিয়ে উধাও নববধূকে প্রেমিকসহ গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ সেপ্টেম্বর) ঘটনার ৭ দিনের মাথায় তাদেরকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করে তালতলি থানা পুলিশ।

মামলা ও থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যান মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রী নুরে জান্নাত লুলি প্রেমিক ছাত্রলীগ নেতা নোমান ও লোকজন নিয়ে স্বামী মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করেন।এরপর বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে প্রেমিক নোমানের (২৪) সঙ্গে পালিয়ে যান।

এর আগে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে নুরে জান্নাত লুলির সঙ্গে বরগুনা সদর উপজেলার প্রবাসী মনিরের পারিবারিক ভাবে বিয়ে হয়। মনিরুল বরগুনা জেলার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।রাতেই তাদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান জানান,আসামিদের তালতলী থানা পুলিশ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...