সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বহুতল ভবন নির্মিত হচ্ছে – আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের জন্য আন্দরকিল্লাস্থ ব্যাংক কার্যালয় এলাকায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমতি গ্রহণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এজন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও চলছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে আমরা আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করতে পারব।

সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার সমবায় ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশের কৃষি শিল্প খাতকে স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ নতুন দিগন্তের সূচনা করেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকার মনোনীত সদস্য মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মুজিবুর রহমান, সদস্য শওকত আলী, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহকারী পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশ। সাধারণ সভায় চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের হিসাব রক্ষণ কর্মকর্তা আশফাকুল আলম সবুজসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...