সোমবার, ২৯ জুন ২০২৬

প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষ পানে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর তেঁজগাওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষ পানে হত্যার অভিযোগে স্বামী সালাম ও প্রেমিকা শিরিনসহ কথিত জ্বীনের মা বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, পরকীয়ায় জড়িয়ে প্রেমিকাকে পেতে পরিকল্পিতভাবে স্ত্রী স্মৃতিকে বিষ পানে হত্যা করে স্বামী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ঘাতক সালাম ও নিহত স্মৃতির গত ৯ মাস আগে বিয়ে হয়। তাদের দুজনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে উপজেলায়। বিয়ের আগে সালামের সঙ্গে তার মামাতো বোন শিরিনের সম্পর্ক ছিল। বিয়ের পর তাদের সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। তারা দুজনই একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিলেন। এ সুযোগে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সালাম-শিরিন।

‌‘পরিকল্পনা অনুযায়ী সালামের বাসার আরেক ভাড়াটিয়া কথিত জ্বীনের মা বৃষ্টির কাছ থেকে দুধে মন্ত্র পড়িয়ে এনে স্মৃতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। এজন্য দুই বোতল দুধ কিনে বৃষ্টির বাসার ফ্রিজে রাখেন সালাম। পরে সালাম ও শিরিন পরিকল্পনা বদলে দুধের সঙ্গে বিষ মিশিয়ে স্মৃতিকে পান করায়। এরপর সালাম কাজে চলে যায়। পরে স্ত্রী স্মৃতি অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তেজগাঁও ডিসি আজিমুল হক বলেন, এ ঘটনায় নিহত স্মৃতির বাবা মো. কামাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সালামকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকা থেকে ও প্রেমিকা শিরিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া কথিত জ্বীনের মাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...