সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

তিন সাধারণ ও দুই সংরক্ষিত ওয়ার্ডে ভোট হবে

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের প্রতিক বরাদ্দ

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনেও সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টম্বর) সকালে জেলা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার অফিসার মতিয়ুর রহমানের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন।
এদিন সাধারণ আসনের ১নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন- টিউবওয়েল, জাহাঙ্গীর আলম- বৈদুতিক পাখা, মুজিবুর রহমান- ঘড়ি, সায়েম রেজা-হাতি প্রতীক পান।
২নং ওয়ার্ড থেকে আমিন উল্লাহ রতন-হাতি, রাসেল শিকদার- ঘুড়ি, জাহাঙ্গীর হোসেন-তালা, মোবারক হোসেন-ক্রিকেট ব্যাট, মাছুম আহম্মেদ-বৈদুতিক পাখা, মোস্তফা হোসেন চৌধুরী-অটো রিক্সা প্রতীক বরাদ্দ পান। ৩ নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান-হাতি, আবু নাইম- তালা প্রতীক পান।
অন্যদিকে, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ড সাদিয়া আফরিন- বই মার্কা, আছিয়া খানম সুমি- দোয়াত কলম, নাছরিন আক্তার- হরিন মার্কা বরাদ্দ পান।
২ নং ওয়ার্ড থেকে নূর জাহান- বই, হাওয়া বেগম- মাইক, সীমা রানী পাল- টেবিল ঘড়ি, শাহিদা মোশারফ- দোয়াত কলম মার্কা নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন।ইতিমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জুনের বোমা হামলায় পঙ্গুত্ব বরণকারী আওয়ামীলীগ নেতা,সাংসদ শামীম ওসমান এর ঘনিষ্ঠ বন্ধু চন্দনশীল বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া সাধারণ ওয়ার্ড ৪ ও ৫ এও
একজন করে প্রার্থী থাকায় তাঁরাও বিনাভোটে সদস্য নির্বাচিত হওয়ার পথে।
গত কয়েকদিন জেলার প্রভাবশালী আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ আরো অন্ততঃ দুটি সাধারণ ওয়ার্ডে সমঝোতার চেষ্টা করেও মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে তিনটি সাধারণ ওয়ার্ড ও দুটো সংরক্ষিত ওয়ার্ডে ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হতে চলেছে।দুটো সাধারণ ও দুই সংরক্ষিত ওয়ার্ডের আসন্ন ভোটের লড়াই শেষ পর্যন্ত
জেলা আওয়ামীলীগের পুরনো ঐতিহ্যে পরিণত হওয়া উত্তর বনাম দক্ষিণ মেরুর লড়াইয়ে রুপ নিয়েছে বলেইপ্রতীয়মান হচ্ছে।
উল্লেখ্য,নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী১৭ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...