সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগন্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক বিধবা নারী ধর্ষন চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৫)।পেশায় সে একজন আূম ব্যবসায়ী বলে জানা গেছে।এই ঘটনায় ঐ নারী বাদী হয়ে আদালতে মামলা করেছেন।২৬ শে সেপ্টেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি করেন ৩৫ বছর বয়সী ওই নারী।অভিযুক্ত শহিদুল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আলী মিয়ার ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ওই নারী আদালতে ধর্ষণের চেষ্টার অভিযোগ মামলার আবেদন করেছেন। আদালত তার আবেদন গ্রহন করেছেন বলে নিশ্চিত করেন তিনি। পরে ওই নারী আদালতে তার জবানবন্দি প্রদান করেন। আদালত মামলার বিষয়ে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
মামলার বিবরনে বলা হয়, পূর্ব পরিচয়ের সুবাদে গত ছয় মাস আগে ওই নারীকে বিদেশ পাঠানোর প্রস্তাব দেয় শহিদুল্লাহ।তিনি বিদেশে যেতে সম্মত হলে খরচ বাবদ এক লক্ষ ২০ হাজার টাকার চুক্তি হয় তাঁদের। শহিদুল্লার কথা মতো দুবাই যেতে অগ্রিম ৮০ হাজার দেয় ওই নারী। এরপর ৩ মাসের সময় নেয়া তাকে বিদেশ পাঠাতে। গত ১০ সেপ্টেম্বর বিকেলে ওই নারী বিদেশের বিষয়ে খোঁজ নিতে শহিদুল্লার বাড়িতে যায়। এসময় শহিদুল্লাহ তাকে জানিয়ে দেয় দুবাই পাঠাতে পারবে না। তখন ওই নারী তার কাছে দেয়া ৮০ হাজার টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে ও কুপ্রস্তাব দেয়। ওই নারী তার কথার প্রতিবাদ করলে শহিদুল তাঁকে কিল-ঘুষি মারে। এক পর্যায়ে বিছানার উপর ফেলে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় তিনি সম্ভ্রম বাঁচাতে চিৎকার করলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘর থেকে বের দেয়।বিধবা ঐ নারী আদালতের নিকট ন্যায়বিচার প্রত্যাশা করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...