সোমবার, ২৯ জুন ২০২৬

পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, পুজোর সময় একটি কুচক্রীমহল গুজব ছড়ায়। পরিকল্পিতভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।

এসব ঘটনার পেছনে কারা থাকে আমরা জানি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িকভাবে গড়ে তুলতে চায়।

জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের হালিশহর-পাহাড়তলী-ডবলমুরিং, খুলশী-পাঁচলাইশ থানা ও তার আওতাধীন সব পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেডিস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন বাবলু দাশ ও খুলশী থানার সাধারণ সম্পাদক পুজন লোধ। এ সময় আলোচনায় অংশ নেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমেদ,শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরথ কুমার চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আন্জুমান আরা বেগম, থানা পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে বিনোদ বিহারী মজুমদার, তমাল শর্মা চৌধুরী, অমল কর্মকার, নোসার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, লিটন দেবনাথ লিখন, ডা. সুমন তালুকদার, রুবেল শীল, দেবাশীষ মজুমদার, কৃষ্ণ কান্ত ধর, স্বপন চৌধুরী, তমাল, মিথুন সরকার, তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী, আশীষ শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, সাঈদ হোসেন সোহেল, নাজমুল হাসান রুমি, ইমরান আলী রাজু, আনিসুর রহমান মামুন, ইয়াসিন ভুঁইয়া, সাহাদাত টিপু, মো. কাউসার, সর্ববিদ্যা সুজন প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে। কিন্তু আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত ও সব ধর্মালম্বীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলেছে।

শেষে নেতৃবৃন্দ ফাউন্ডেশনের পক্ষে ৪৭টি কমিটিকে অনুদানের অর্থ তুলে দেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...