সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণা মামলায় ৮ বিয়ে করা সেই তরুণী কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

খুলনার বহুল আলোচিত আট বিয়ে করা তরুণী সুলতানা পারভীন নীলা ওরফে বৃষ্টিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

প্রতারণা মামলায় আজ সোমবার ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপর আসামি তাঁর বড় ভাই শফিকুল আলম বিপ্লবকে জামিন দেন আদালত।

নীলার সাবেক স্বামী (সপ্তম) এম রহমানের দায়ের করা মামলার আইনজীবী ওয়াদুদ শাহীন জানান, ঢাকার ১৪ নম্বর আদালতের বিচারক মাইনুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। নীলা খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতানুল আলম বাদলের মেয়ে।

ঢাকায় সিআইডির এসআই রফিকুল ইসলাম বলেন, নীলা প্রতারণার ফাঁদে ফেলে এ পর্যন্ত আটজনকে বিয়ে করেন। তাঁর সপ্তম স্বামী এম রহমান তাঁর বিরুদ্ধে ঢাকার আদালতে প্রতারণা মামলা করেন। সেই মামলা তদন্তের দায়িত্ব পায় ঢাকার সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত গত ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, নীলা একেক সময় একেক জনকে প্রতারণা করে বিয়ে করেন। তাঁকে নিঃস্ব করে আবার অন্যজনকে বিয়ে করেন। নীলার একাধিক সাবেক স্বামী জানান, ধনাঢ্য ও পদস্থ কর্মকর্তা ও চাকরিজীবীদের বিয়ে করে তিনি হাতিয়ে নিয়েছেন অর্থ-সম্পদ।

পরে তাঁদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ যৌতুক দাবি-সংক্রান্ত একাধিক মামলা করে নিঃস্ব করে ছেড়েছেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...