রাউজান পৌরসভায় জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য প্রাপ্তি সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) বেলা ৩ টায় পৌরসভার সম্মেলন কক্ষে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিহারের ভিক্ষু, স্কুল-মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভার আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, পৌর মহিলা কাউন্সিলর জন্নাতুল ফেরদৌস ডলি, জেবুন নেছা, জামিয়াতুল মুদাররেসিন বাংলাদেশ রাউজান শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এম.এ. মতিন, পৌরসভার সচিব অনিল কান্তি ত্রিপুরা, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরিকল্পনায় একটি আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষ্যে ইমাম, পুরোহিত ও ভিক্ষুদের সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
ইমা

