সোমবার, ২ নভেম্বর ২০২৬

বেলুচিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাকিস্তানি সেনা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

বেলুচিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তান সেনাবাহিনীর দুই মেজরসহ ছয় জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দু’জন মেজর পদের কর্মকর্তা রয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি।

অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে ফ্লাইং মিশন চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দুই মেজরসহ ছয় পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত সেনা সদস্যরা হলেন-

৩৯ বছর বয়সী মেজর খুররম শাহজাদ (পাইলট)। পাকিস্তানের এটকের বাসিন্দা এই সেনা কর্মকর্তার একটি কন্যা সন্তান রয়েছে। ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট)। তিনি রাওয়ালপিন্ডির বাসিন্দা এবং তার দুই ছেলে সন্তান রয়েছে।

৪৪ বছর বয়সী সুবেদার আব্দুল ওয়াহিদ। তিনি পাকিস্তানের কারাকের সাবিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ চার সন্তানের জনক ছিলেন। খানওয়ালের মখদুমপুরের বাসিন্দা ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ ইমরান। তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক ছিলেন।

৩০ বছর বয়সী নায়েক জলিল। তিনি গুজরাট জেলার তেহ খারিয়ানের লোহারার ভুট্টা গ্রামের বাসিন্দা এবং তার দুই ছেলে সন্তান রয়েছে। এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অপরজন হলেন ৩৫ বছর বয়সী সিপাহী শোয়েব। এটক জেলার খাতারফট্টি পিও সৈয়দা তেহ ঝান্ড গ্রামের বাসিন্দা এই সেনা সদস্যের এক ছেলে রয়েছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...