সোমবার, ১৫ জুন ২০২৬

গোলাগুলি এবার টেকনাফ সীমান্তে

- Advertisement -
Single page 1st Paragraph

নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফ সীমান্তে মায়ানমারের ভিতরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাত থেকে টেকনাফের হোয়াইক্যং কানজড় পাড়া বড় ফিশারী সীমান্তের মায়ানমার এলাকায় মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড় পাড়া ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জালাল বলেন, বেশ কয়েকদিন ধরে আমার ওয়ার্ড কানজড় পাড়া বড়ফিশারি এলাকায় সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফনদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড় পাড়া এলাকায় নয় হোয়াইক্যংয়ের বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে । মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যায় ।

উনছিপ্রাং এলাকার জেলে কালু মাঝি বলেন, আমি আজ সকালে নাফনদীর পাশে মাছ শিকার করছিলাম। এসময় বোমার মত একটি বড় শব্দ বিস্ফোরিত হয়। শব্দ শোনার সাথে সাথে আমি নৌকা থেকে পড়ে যাই।

ইউডি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...