রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সুষ্ঠু তদন্তের দাবিতে আমরণ অনশনের হুমকি দিয়েছে ইডেনের বহিস্কৃতরা

- Advertisement -
Single page 1st Paragraph

সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিস্কৃত ১৬ নেতাকর্মী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ গেটে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলন থেকে বহিষ্কৃত নেত্রী সুস্মিতা বাড়ৈ বলেন, কীভাবে তদন্ত ছাড়া এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এ ভিত্তিহীন বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার এবং এর সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব।

সংবাদ সম্মেলনের শুরুতে আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১ নম্বর সহসভাপতি সোনালি আক্তার বলেন, সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।

তিনি বলেন, ‘আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এতসব ঘটনা। অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

২৫ সেপ্টেম্বর রবিবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

সেইসঙ্গে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম। দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সর্বশেষ

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...